July 28, 2026
SIL 1

সবজি দেখলেই নাক সিঁটকান? তবে ঝিঙে, গাজর ও বরবটি দিয়েই বানিয়ে দেখুন ‘ঝিঙের রসগোল্লা’। ঘি, দুধ, কাজুবাদাম ও ডালের বড়ার মিশ্রণে তৈরি এই রেসিপি যেমন স্বাদে অনন্য, তেমনি পুষ্টিকরও। অল্প সময় ও সহজ উপকরণেই তৈরি করা যায় এই পদ। রইল রেসিপি।

কী কী লাগবে

২টি বড় ঝিঙে

১টি গাজর

এক মুঠো বরবটি

৫০ গ্রাম মটর ডাল

পরিমাণ মতো সর্ষের তেল

২ চা-চামচ আদাবাটা

২টি তেজপাতা

২টি দারচিনি়

৪টি এলাচ

১ চা-চামচ গোটাজিরে

১২টি কাজু

আধ লিটার গরম দুধ

১ চা-চামচ চিনি

১ চা-চামচ ঘি

স্বাদমতো কাঁচালঙ্কা

১৫টি গোলমরিচের গুঁড়ো

স্বাদমতো নুন

কীভাবে বানাবেন

প্রথমে মটর ডাল দুই ঘণ্টা ভিজিয়ে আদা ও নুন দিয়ে হালকা দানাদার করে বেটে ছোট ছোট বড়া বানিয়ে ভেজে নিতে হবে। এরপর একই কড়াইয়ে গোটা গরম মশলার ফোঁড়ন দিয়ে আদাবাটা কষিয়ে ঝিঙে, গাজর ও বরবটি ভেজে নিতে হবে। অন্যদিকে কাজুবাদাম সামান্য দুধ দিয়ে মিহি করে বেটে সবজির সঙ্গে মিশিয়ে গরম দুধ ঢেলে ফুটিয়ে নিতে হবে। সবজি নরম হয়ে এলে তাতে সাদা গোলমরিচের গুঁড়ো, চিরে রাখা কাঁচালঙ্কা, ভাজা ডালের বড়া, সামান্য চিনি ও ঘি দিয়ে কয়েক মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ‘ঝিঙের রসগোল্লা’। ভাত, পোলাও বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে এই রান্না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *