অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ত্রিপুরা রাজ্য কমিটি।
পরে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকগণ। সংগঠনের অভিযোগ, নিট-ইউজি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। জানা গেছে, ৩মে অনুষ্ঠিত নিট পরীক্ষার আগে রাজস্থানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিল।
ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলেও দাবি উঠেছে। এনটিএ সূত্রে জানা যায়, পরীক্ষার কয়েকদিন পর প্রশ্নফাঁসের অভিযোগ তাদের নজরে আসে এবং বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানানো হয়। ইতিমধ্যে রাজস্থান ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিশ।
