July 13, 2026
assam map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। বাজেটে পরিকাঠামো সম্প্রসারণ, জনকল্যাণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং নিয়োগ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে।

আগামী পাঁচ বছরের দিকে লক্ষ্য রেখে বাজেট প্রস্তুত হয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। অসমের পরিকাঠামো উন্নয়নে ধার্য করা হয়েছে ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে গুয়াহাটি রিং রোডের জন্য ধার্য ৪৯৫৪ কোটি টাকা। বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য বাজেট ধার্য করা হয়েছে ৬ হাজার কোটি টাকা।

চলতি আর্থিক বর্ষে সরকারের লক্ষ্য অন্তত ৩৫ হাজার মহিলাকে আর্থিক সাহায্য দেওয়া। দিব্যাঙ্গ বাহন প্রকল্পের অধীনে সরকারের লক্ষ্য বিশেষভাবে সক্ষম ৩.৭৫ লক্ষকে আওতায় আনা। চা-বাগানের গর্ভবতী শ্রমিককে ১৫ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে বাজেটে। এইসঙ্গে ৪৮,৩৬৬ স্নাতক উত্তীর্ণ পড়ুয়া উচ্চশিক্ষার জন্য পাবে মাসিক ২৫০০ টাকা সাহায্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *