জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সেকেরকোটে আইওসিএল রেলফেড পোল স্টোরেজ ডিপুর জন্য বিক্রমনগরের মোজায় শিট নং ২/পি – তে ০.২০০ একর অতিরিক্ত জমি অধিগ্রহণের বিষয়ে টিআরএফসিটিএল এআরআর বিধিমালা ২০১৫ – এর ধারা – ৩(৯) অনুযায়ী এসআইএ প্রতিবেদন এবং এসআইএম পরিকল্পনা গ্রহণের মধ্যদিয়ে ২৬.১২.২০২৫ তারিখে আবেদন করা পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অবগত করা হয়েছে যে, সদর মহকুমার অন্তর্গত সেকেরকোটে যে জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের রাজস্ব বিভাগ সমস্ত দিক বিচার বিবেচনা করিয়া টিআরএফসিটিএলএআরআর বিধিমালা, ২১৫ এর বিধি – ৩(৯) অনুসারে বিবেচনার মধ্যদিয়ে অনুমোদন প্রদান করা হয়েছে।
