অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, মন্ত্রী সান্তনা চাকমা প্রতিশ্রুতি দিয়েছিলেন পানীয় জল ও রাস্তার সমস্যার সমাধান হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মাছমারা এলাকার ভুবনপুর গ্রামের বাসিন্দারা।
দীর্ঘ ১৫ বছর ধরে পানীয় জল ও রাস্তার বেহাল অবস্থার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। পেঁচারথল ব্লকের মাছমারা এডিসি ভিলেজের অন্তর্গত ভুবনপুর গ্রামে প্রায় ১৫ বছর আগে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি পানীয় জলের ট্যাংকি। ট্যাংকি রয়েছে, পাইপলাইনও বসানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই লাইনে জল পৌঁছায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
ফলে বর্ষাকালে ছড়ার জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। আর গ্রীষ্মের সময় ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকে মাথায় কলসি করে জল আনতে হয়। গ্রামের মহিলাদের অভিযোগ, প্রতিদিন জল সংগ্রহ করতেই দিনের বড় সময় নষ্ট হয়ে যায়। দূষিত জল ব্যবহারের কারণে শিশুদের মধ্যে পেটের অসুখসহ বিভিন্ন রোগ বাড়ছে বলেও জানান তারা।
