May 23, 2026
SIL 1

কান মানেই তারকাদের ভিড়। তাঁরা কে, কী পরলেন, কীভাবে সাজলেন সেদিকে নজর থাকে সকলের। আর সেই মঞ্চে বরাবরের মতোই এ বারও নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। হালকা গোলাপি রঙের কাউচার গাউনে লাল গালিচায় হাজির হয়ে সকলকে মুগ্ধ করলেন ঐশ্বর্য।

তবে এবার বিশেষ নজর কাড়ল তাঁর মেয়ে আরাধ্যা। মায়ের হাত ধরে প্রথমবার লাল গালিচায় হাঁটতে দেখা যায় আরাধ্যাকে। কানের মঞ্চে মেরুন গাউনে দেখা যায় আরাধ্যাকে।

গাউনের সঙ্গে রয়েছে উড়নি,  যা পিঠ ছুঁয়ে নেমে গিয়েছে মাটি পর্যন্ত। চোখেমুখে হালকা মেকআপ। ঠোঁটে হালকা লিপস্টিক। খোলা চুল। মায়ের পাশে দাঁড়িয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আরাধ্যা। নেটদুনিয়ায় মা ও মেয়ের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *