অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় গাঁজা সহ একটি অটো-রিক্সা আটক করেছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ত্রিপুরা থেকে অসমমুখী একটি অটো-রিক্সায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নাকা চেকিং চলাকালীন পুলিশ সেটিকে আটক করে তল্লাশি চালায়। অটোতে থাকা তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের ব্যাগ তল্লাশি করা হলে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।
ধৃতদের পরিচয় হলো— সুমন দেবনাথ (৩৩), পিতা মৃত নীলকান্ত দেবনাথ, বাড়ি পূর্ব হাফলং ৪ নম্বর ওয়ার্ড, অসম; পূজন দাস (২৪), পিতা দিলীপ দাস এবং কার্তিক দাস (২৪), পিতা রাজেন্দ্র দাস। পূজন ও কার্তিক দুজনেই অসমের শিলচর এলাকার বাসিন্দা।
