অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক মহিলা জঙ্গি এবং এক শীর্ষ জঙ্গি নেতাসহ মোট ছয়জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক।
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র স্বঘোষিত লেফটেন্যান্ট সেইমেনিয়াল হাওকিপ (২২)। চুরাচাঁদপুর, ইম্ফল পশ্চিম ও ইম্ফল পূর্ব-সহ বিভিন্ন জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকি পাঁচজনের মধ্যে মহিলা জঙ্গিসহ অন্যরা কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি) এবং কাংলেইপাকের জনগণের বিপ্লবী দল (প্রেপাক)-এর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ইউকেএনএ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এসখোলেন এবং উখা লোইখাই এলাকার জঙ্গল থেকে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৭.৬২ মিমি একে-৪৭ রাইফেল, একটি একে ম্যাগাজিন, একটি গ্লক .৩২ এসিপি পিস্তল, একটি ৯ মিমি পিস্তলের ম্যাগাজিন, বিভিন্ন ক্যালিবারের ২৬ রাউন্ড গুলি, দুটি হ্যান্ড গ্রেনেড, একটি ওয়্যারলেস সেট, একটি স্মার্টফোন, চারটি আইইডি এবং একটি মারুতি জিপসি গাড়ি।
