April 20, 2026
dr manik saha

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে আগরতলায় শক্তিশালী নারী, শক্তিশালী ভারত শীর্ষক একটি কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৩ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ঐতিহাসিক ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পাশ হয়েছে। এই আইনের মাধ্যমে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত জনসমাগমকে উদ্দেশ্য করে তিনি দেশের উন্নয়নে নারী শক্তির অমূল্য অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *