May 11, 2026
cow

অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই, দিনের পর দিন ধরে অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, গো-হত্যা বন্ধ এবং গো-মাতাকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়ার দাবিতে খুব শীঘ্রই আন্দোলনে নামার কথা ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিতে শিগগিরই জেলাশাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে দাবিপত্র পাঠানো হবে। এদিকে, ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে ফের উৎসবের আবহ তৈরি হয়েছে ঊনকোটি জেলার কৈলাসহর শহরে। গত পঞ্চাশ বছর ধরে নতুন কালীবাড়িতে আয়োজিত হয়ে আসা এই ধর্মীয় অনুষ্ঠানের এবারের পর্ব শুরু হয় পাঁচ বৈশাখ থেকে।

প্রতি বছরের মতো এবছরও হরিনাম সংকীর্তন ঘিরে কালীবাড়ি প্রাঙ্গণে বসেছে অঘোষিত বর্ণাঢ্য মেলা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত এবং বহিঃরাজ্য থেকেও ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। সাতদিনব্যাপী চল্লিশ পহরের এই সংকীর্তনে বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *