July 17, 2026
SIL 2

‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ হয়ে পড়লেন রণবীর কাপুর। সূত্রের খবর, কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও আগামী ২৪ জুলাই দিল্লিতে আয়োজিত ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

জানা গিয়েছে, রাজধানীর ভারত মণ্ডপমে ‘প্রথম সংকল্প’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রচারঝলক প্রকাশ করা হবে। এই অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শীর্ষস্থানীয় অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বর্তমানে অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে।

বলিউডের একাধিক সূত্রের দাবি, সম্প্রতি রণবীর ও আলিয়া ভাটের কন্যা রাহা কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছিল। সেখান থেকেই অভিনেতার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে তাঁর চোখ লাল হয়ে ফুলে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বিশ্রামে থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন রণবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *