August 4, 2026
SIL 1

শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। আসন্ন ছবি ‘মাইসা’-র একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালীন তাঁর ডান দিকের নিতম্বের একটি পেশি ছিঁড়ে যায়। সোমবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এই খবর জানান অভিনেত্রী।

রশ্মিকা জানিয়েছেন, এটি তাঁর তৃতীয় চোট। নিতম্ব থেকে পায়ের সংযোগকারী চারটি পেশির মধ্যে একটি ছিঁড়ে যাওয়ায় আপাতত স্বাভাবিকভাবে পা তুলতেও সমস্যা হচ্ছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে বিশ্রামে থাকতে হবে।

অভিনেত্রী জানান, ‘মাইসা’ তাঁর অভিনয় জীবনের অন্যতম কঠিন ও শারীরিক পরিশ্রমের ছবি। তবে ব্যথা থাকলেও তা অসহনীয় নয় বলে অনুরাগীদের আশ্বস্ত করেছেন তিনি। মজার ছলে রশ্মিকা বলেন, হয়তো ঈশ্বরই তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিয়েছেন।

চোটের কারণে আপাতত শরীরচর্চা ও দৌড় বন্ধ রাখতে হচ্ছে তাঁকে। অবসর সময়ে ধাঁধা সমাধান করে সময় কাটাচ্ছেন বলে জানান অভিনেত্রী। সুস্থ হয়ে ফের কাজে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *