ফিটনেসবিহীন ও বৈধ নথিপত্র ছাড়া চলা কোনও পুলকার আর রাস্তায় চলতে দেওয়া হবে না। শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠকের পর স্পষ্ট বার্তা দিলেন শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
মন্ত্রী জানান, শিশুদের নিরাপত্তার স্বার্থে বেআইনি পুলকার ও স্কুলগাড়ির বিরুদ্ধে কড়া অভিযান চালানো হবে। পাশাপাশি যে সমস্ত চা বাগানে শ্রমিকদের বকেয়া রয়েছে, তা দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চা শ্রমিকদের ইএসআই পরিষেবার আওতায় আনতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিন তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং টি-ট্যুরিজমের নামে চা বাগানের জমি দখলের ঘটনাও ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানান মন্ত্রী।
