July 18, 2026
assam map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে অসমে, দাবি অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার। আসন্ন বাজেটের আগে গুয়াহাটিতে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আন্ত্রেপ্রেনিউয়ার, শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী।

অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন যে ২০১৫-১৫ থেকে ২০২৪-২৫ সময়পর্বে রাজ্যের আর্থিক রূপান্তর ঘটেছে, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি পদক্ষেপ, যার ফলে উন্নয়ন প্রত্যক্ষ করা যাচ্ছে। অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেছেন যে সরকারের লক্ষ্য জনগণ-কেন্দ্রিক এবং বিকাশ-কেন্দ্রিক বাজেট তৈরি করা যা সমাজের সর্বস্তরের মানুষের চাহিদা পূরণ করবে।

বর্তমান সরকারের আমলে বাজেট বরাদ্দের ৯০ শতাংশ অর্থ খরচে হয়েছে সব ক্ষেত্রে। জাতীয় স্তরে অসমের ক্রমবর্ধমান গুরুত্ব উল্লেখ করে জয়ন্ত মল্লবরুয়া বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকারের থেকে অনেক বেশি গুরুত্ব পেয়েছে অসম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *