July 18, 2026
tripura map

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ত্রিপুরায় দু’দিনের টানা বর্ষণে রাজ্যের বেশ কয়েকটি জেলার নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

আগাম সতর্কবার্তা স্বরূপ রাজ্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলার বন্যা প্লাবিত এলাকার পরিবারগুলিকে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। সেইসাথে চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। বিশেষ করে মনু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকায় লংতরাই মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত এবং সন্ধ্যা পর্যন্ত ১৪ টি ত্রাণ শিবিরে ৪৬২ জন আশ্রয় নিয়েছে বলে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আশ্রয় শিবিরে ব্যবস্থা করা হয়েছে খাদ্য, পানীয় জল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী। কুমারঘাটেও ৪ টি ত্রাণ শিবির খোলা হয়েছে, তাতে ২৭১ জন আশ্রয় নিয়েছে। খোয়াই জেলায় খোয়াই নদীর জলস্তর বৃদ্ধিতে তেলিয়ামুরা, মুঙ্গিয়াকামী, কল্যাণপুর সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেইসাথে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *