July 18, 2026
SIL 2

বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। আজ অভিনেত্রীর ৪৪তম জন্মদিন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমেও গড়ে তুলেছেন শতকোটি টাকার সম্পদ।

২০০২ সালে তামিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর ২০০৩ সালে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়ঙ্কা। ‘ফ্যাশন’, ‘ডন’ ও ‘বাজিরাও মস্তানি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক সিরিজ ও চলচ্চিত্রেও নিজের অবস্থান শক্ত করেছেন।

অভিনয়ের বাইরে প্রসাধনী, গয়না ও ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন প্রিয়ঙ্কা। ২০২১ সালে তিনি নিজস্ব হেয়ার কেয়ার ব্র্যান্ড চালু করেন। পাশাপাশি প্রযুক্তি, ফ্যাশন ও খাদ্যভিত্তিক একাধিক স্টার্টআপেও তাঁর বিনিয়োগ রয়েছে।

সূত্রের খবর, প্রিয়ঙ্কার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি টাকা। স্বামী, মার্কিন গায়ক নিক জোনাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬৬ কোটি টাকা। ফলে তাঁদের যৌথ সম্পদের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১,২৫০ কোটি টাকা।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনেন এই দম্পতি। বিশ্লেষকদের মতে, অভিনয়ের পাশাপাশি বিচক্ষণ ব্যবসায়িক বিনিয়োগই এই তারকা দম্পতির আর্থিক সাফল্যের মূল ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *