জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রথম স্টেট এক্সিকিউটিভ মিটিং।
সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব, যুব কংগ্রেসের সর্বভারতীয় ইনচার্জ মণীশ শর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে সুস্থ সমাজ গঠন ও দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার যুব সমাজকে ভুল পথে পরিচালিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
