August 14, 2026
jongi11

একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, মানা হয়নি নিয়ম। তাই এবার কড়া নির্দেশ দিলো রাজ্য সরকার। আবারও জঙ্গি হামলা হলো রাজ্যে মণিপুরে ফের নিরাপত্তাবাহিনীর ওপর হামলা। সেনা কনভয়ে বোমা এবং গুলিবৃষ্টিতে নিহত আসাম রাইফেলসের দুই জওয়ান। উখরুল জেলায় হামলায় গুরুতর আহত একজন।

এখনও কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। মেইতেই সশস্ত্র গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি এই হামলা চালাতে পারে বলে মনে করছে সেনাবাহিনীর একটি সূত্র। উখরুল জেলার ওই অংশে নাগা জঙ্গিদেরও তৎপরতা থাকলেও তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই হামলায় যুক্ত নয়।

উখরুল থানা থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্বে নুংসাংখং এলাকায় অসম রাইফেল্‌সের সাংশাক শিবিরগামী ৪০ জওয়ানের কনভয়ের সামনে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণ ঘটিয়ে কনভয়ের গতি রুদ্ধ করে গুলি করতে থাকে জঙ্গিরা। দুই জওয়ান ঘটনাস্থলেই নিহত হন। আশপাশের পাহাড় জঙ্গল ঘিরে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান করলেও কারো সন্ধান পাওয়া যায়নি। পরে মণিপুর জুড়ে ‘অপারেশন সংকট’ শুরু করেছিল অসম রাইফেলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *