June 15, 2026
SIL 1

ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলার দাবি ঘিরে বিতর্ক তৈরি হলেও, তা সম্পূর্ণ খারিজ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ‘লিয়াকি ফ্রিডম’ নামের ওই জাহাজে হামলা হয়েছে বলে কিছু সূত্র দাবি করলেও সরকার জানায়, এমন কোনও ঘটনা ঘটেনি এবং জাহাজের সব নাবিকই নিরাপদে আছেন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অন্যদিকে, কিছু নাবিক সংগঠন দাবি করেছিল যে জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং হামলার আশঙ্কা রয়েছে। তবে সরকারি সূত্র সেই দাবি নাকচ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি ওমান উপকূলের কাছে কয়েকটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। এই ঘটনায় ভারত তীব্র অসন্তোষ ও নিন্দা জানিয়েছে এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। দিল্লিতে মার্কিন কূটনীতিককে তলবও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *