June 5, 2026
SIL 1

দীর্ঘদিন পর পরিচালক ডেভিড ধাওয়ান একটি নতুন কমেডি ছবি নিয়ে ফিরেছেন। তবে তাঁর সেই নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মত প্রকাশ করেছেন অনেকেই।

ছবির মূল চরিত্র জাসের ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান। জাস একজন ওয়েডিং ফটোগ্রাফার। ঘটনাচক্রে একসঙ্গে দুই নারী- বানি (মৃণাল ঠাকুর) এবং প্রীত (পূজা হেগড়ে)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দু’জনই গর্ভবতী হয়ে পড়েন। এরপর শুরু হয় নানা ভুল বোঝাবুঝি ও হাস্যরসের ঘটনা।

তবে সমালোচকদের মতে, ছবির গল্পে নতুনত্বের অভাব রয়েছে। পুরনো ধাঁচের কমেডি ও পরিচিত ফর্মুলার পুনরাবৃত্তির কারণে অনেক দৃশ্য দর্শকদের কাছে বোরিং মনে হয়েছে।

ছবিতে বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে ছাড়াও রয়েছেন জিমি শেরগিল, মনীশ পল, মৌনি রায়, জনি লিভার এবং চাঙ্কি পাণ্ডে সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *