August 31, 2026
nagaland

বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে বিভন্ন দিকে, এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সর্বগ্রাসী দাবানলে বিপন্ন নাগাল্যান্ড ও মণিপুর। আগুনের লেলিহান শিখা কার্যত গিলে খেয়েছে দুই রাজ্যের মধ্যে অবস্থিত জুকউ উপত্যকাকে।

পরিস্থিতি সামাল দিতে নেমেছে এনডিআরএফ ও ভারতীয় বায়ুসেনা। এই ভয়ঙ্কর দাবানল নিয়ন্ত্রণে আনতে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাল্যান্ড ও মণিপুরের পাহাড় শ্রেণির মধ্যে অবস্থিত ‘সবুজ দ্বীপ’টি জুকউ উপত্যকা হিসেবে পরিচিত।

উপত্যকার নাগাল্যান্ড সীমান্তের দিকে এই দাবানলের সূত্রপাত হয়। তারপর তা প্রচণ্ড আগ্রাসী রূপ নিয়ে মণিপুরের সেনাপতি জেলায় পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বায়ুসেনার চারটি এমআই-১৭ ভি হেলিকপ্টার লাগাতার অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের দমকল বিভাগের ২০০ কর্মী দাবানল নিয়ন্ত্রণে আনতে লাগাতার লড়াই চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *