August 31, 2026
tripura map 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ত্রিপুরা মধ্য-শিক্ষা পর্ষদ। চলতি শিক্ষাবর্ষ রাজ্যের ৮১টি নির্বাচিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ষষ্ঠ বিষয় হিসেবে ‘স্কিল এডুকেশন’ বা বৃত্তিমূলক শিক্ষা চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

ত্রিপুরা মধ্য-শিক্ষা পর্ষদের সচিব ড. জয়দীপ ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পাঠ্যক্রমে এনসিইআরটির অন্তর্ভুক্ত PSSCIVE, Bhopal কর্তৃক তৈরি পাঠ্যক্রম ও সিলেবাস অনুসরণ করা হবে। জানানো হয়েছে, পশ্চিম ত্রিপুরা, সিপাহী-জলা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা সহ বিভিন্ন জেলার মোট ৮১টি নির্বাচিত উচ্চ মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির বিদ্যালয়ে এই বৃত্তিমূলক শিক্ষা চালু করা হচ্ছে।

বৃত্তিমূলক শিক্ষার আওতায় কৃষি, আইটি-আইটিই-এস, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, রিটেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস সহ বিভিন্ন কর্মদক্ষতা-ভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *