August 18, 2026
dr manik saha 2

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। আধুনিক শহর এবং আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত ত্রিপুরা। রাজ্যবাসীর কাছে আরও দ্রুত সরকারি নানা পরিষেবা পৌঁছে দিতে ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।

রাজধানী আগরতলা স্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পুর নিগমের বিভিন্ন জনমুখী প্রকল্পের উদ্বোধন করে ভাষণ প্রদান-কালে এমনটাই মত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সেইসাথে তিনি এও বলেন, আগরতলা পুর-নিগমের পাশাপাশি রাজ্যের সমস্ত পুর এলাকাগুলিতে গড়ে তোলা হবে ডিজিটাল পরিষেবা। রাজ্যের মানুষের কল্যাণে কাজ করাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য।

আগরতলা স্মার্ট সিটি মিশনে প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প সহ রাজ্যের অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের কাজগুলি স্বচ্ছতার সঙ্গে সঠিক সময়ে রূপায়িত করতে সরকারি কর্মচারী, আধিকারিক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে বলেও আহ্বান রাখেন। ইতিমধ্যে আগরতলা পুর নিগম এলাকায় স্মার্ট সিটি মিশন প্রকল্পে ৫৮১ কোটি টাকা ব্যয়ে ৬৫টি উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কাজ সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *