জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স (পিডিএ)-এর অংশ বিজেপির প্রার্থী দাওচিয়ের আই. ইমচেন নির্দল প্রার্থী মেজর তোশিকাবা (অব.)-কে ৩,১২৩ ভোটে পরাজিত করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইমচেন পেয়েছেন ৭,৩১৭ ভোট, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪,১৯৪ ভোট। ৩৫ বছর বয়সি ইমচেন এই প্রথম নাগাল্যান্ড বিধানসভায় নির্বাচিত হলেন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ও পিডিএ জোটের প্রধান নেফিউ রিও জয়ের জন্য ইমচেনকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এই ফলাফল পিডিএ-র উন্নয়নমুখী নীতির উপর মানুষের আস্থা প্রতিফলিত করে। উল্লেখ্য, প্রয়াত বিজেপি বিধায়ক ইমকং এল. ইমচেনের মৃত্যুর পর এই উপনির্বাচনের আয়োজন করা হয়। তিনি ২০২৫ সালের ১১ নভেম্বর গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতার কারণে প্রয়াত হন।
