অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, উত্তর ত্রিপুরায় নেশা এবং নেশা কারবারিদের বাড়বাড়ন্ত ক্রমাগত চললেও রাজ্য আরক্ষা দপ্তর সদা সর্বদা মাদক পাচারকারী অভিযানে সক্রিয় ভূমিকায় রয়েছে। বিহার থেকে পণ্যবাহী ট্রেনে করে আসা ৮১ টা ড্রামে নিষিদ্ধ এসকুফ কাফ সিরাপ পার্সেল পরিষেবার মাধ্যমে পাচারের উদ্দেশ্যে আগরতলায় এসে পৌঁছায়। রেলওয়ে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে মাদক দ্রব্যগুলি আটক করা হয়।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫৪ লক্ষ টাকা। উক্ত ঘটনায় একজন ব্যক্তিকে আটকও করা হয় এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিসি আইনের ধারায় মামলা দায়ের করা হয় এবং আদালতে তোলা হবে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, দেওঘর এক্সপ্রেস থেকে সারারাত অভিযানের পর ৭০ টি ড্রাম থেকে ৩৯৩৪৫ টি নিষিদ্ধ এস-কাফ বোতল উদ্ধার করা হয়। আটককৃত সামগ্রীর বাজার মূল্য ১.৫ কোটি টাকা এবং উদ্ধার অভিযান এখনও জারী রয়েছে।
