জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। মোট ২,৮৫,০৮৪ কোটি টাকার বাজেট।
বাজেটে রাজ্যের মোট সঞ্চিত বা সংহত তহবিল ১,৫১.৮৪৩ কোটি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে, এর মধ্যে রাজস্ব খাতে ১,১৮,৫৬২ কোটি টাকা এবং মূলধনী খাতে আসবে ৩৩,২৮১ কোটি টাকা। বাজেট ঘাটতি ৪১৯ কোটি টাকায় নামিয়ে আনাই লক্ষ্য, জানিয়েছেন জয়ন্ত মল্ল বরুয়া।
সংহত তহবিল থেকে ব্যয় ধার্য হয়েছে আনুমানিক ১,৫৬,৭১৪ কোট টিকা, এর মধ্যে রয়েছে রাজস্ব খরচ ১,১৮,৫৬২ কোটি টাকা এবং মূলধন ব্যয় ৩৮,১৫২ কোটি টাকা। চলতি অর্থবর্ষে অসমের মোট আয় ধরা হয়েছে ২,৮৮,৩০৯ কোটি টাকা আর মোট ব্যয় ধার্য হয়েছে ২,৮৫,০৮৪ কোটি টাকা।
