সম্প্রতি গ্যাসের ডেলিভারি নিয়েও শুরু হয়ে গেল প্রতারণা চক্র। OTP নিয়ে বড় জালিয়াতি শুরু করেছে প্রতারকরা। একবার ফাঁদে পা দিলেই সর্বস্বান্ত হবেন আপনি। সব টাকা নিমেষে উধাও হবে অ্যাকাউন্ট থেকে।
সম্প্রতি এলপিজি গ্রাহকদের কাছে ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) পাঠাচ্ছে ডেলিভারি বয়রা। মূলত, রান্নার গ্যাসের সিলিন্ডারে কালোবাজারি রোধেই এই প্রক্রিয়া শুরু করেছে কোম্পানি। যদিও ভাল উদ্দেশ্যে করা এই কাজই কাল হয়েছে সরকারের। কারণ, এই ওটিপি হাতিয়েই গ্রাহকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে জালিয়াতরা। যে কারণে রান্নার গ্যাসের গ্রাহকদের সতর্ক করতে এবার কড়া বার্তা দিল ইন্ডিয়ান অয়েল (IOCL), এইচপি (HPCL) ও ভারত পেট্রোলিয়াম (BPCL)।
তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতারকরা মূলত তিনটি ধাপে আপনার ক্ষতি করতে পারে:
১ ভুয়ো মেসেজেই রয়েছে বার্তা : তেল সংস্থাগুলির জানিয়েছে, আপনার ফোনে হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে ভুয়ো লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা। যেখানে বলা হচ্ছে, আপনার কেওয়াইসি (KYC) আপডেট করা প্
২ আপনাকে ভয় দেখাবে জালিয়াতরা : এই পর্বে অনেক সময় প্রতারকরা গ্যাস এজেন্সির আধিকারিক সেজে আপনাকে ফোন করবে। তারা বলবে, আপনার আধার লিঙ্ক করা নেই অথবা কেওয়াইসি পেন্ডিং রয়েছে, তাই দ্রুত আপডেট না করলে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরপরই লিঙ্ক পাটাবে তারা।
৩ এখন করছে ওটিপি চুরি : এই আপডেট বা কানেকশন বাঁচানোর অছিলায় তারা আপনার কাছে আসা ওটিপি (OTP) বা ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) জানতে চায়। একবার এই কোড হাতে পেলেই তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে।
এই প্রতারণা থেকে বাঁচতে তেল সংস্থাগুলি দিচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ
HPCL (এইচপি গ্যাস) : তেল সংস্থা জানিয়েছে, অফিসিয়াল মেসেজ শুধুমাত্র ‘VM-HPGASC-S’ নামেই আসবে। ডেলিভারির সময় ৪ সংখ্যার ওটিপি লাগে। তবে ফোনের মাধ্যমে বা কোনও লিঙ্কে ক্লিক করে ওটিপি শেয়ার করতে বারণ করা হয়েছে।
Indian Oil (ইন্ডেন) : সিলিন্ডার আপনার দরজায় পৌঁছালে তবেই ৬ সংখ্যার DAC কোড ডেলিভারি ম্যানকে দিন। তার আগে কাউকে ফোনে এই কোড দেবেন না।
BPCL (ভারত গ্যাস) : একটা বিষয় মাথায় রাখবেন, ওটিপি শুধুমাত্র ডেলিভারির সময়েই প্রযোজ্য, অন্য কোনও ক্ষেত্রে নয়।
মনে রাখবেন: হোয়াটসঅ্যাপে কোনও অজানা নম্বর থেকে আসা লিঙ্ক বা মেসেজ বিশ্বাস করবেন না। কোনও আধিকারিক ফোনে আপনার কাছে ওটিপি বা আধার ডিটেইলস চাইবেন না।
এবার থেকে প্রতারিত হলে কী করবেন ?
যদি ভুলবশত আপনি ওটিপি শেয়ার করে ফেলেন বা জালিয়াতির শিকার হন, তবে এক মুহূর্ত দেরি না করে ১৯৩০ (1930) নম্বরে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইনে যোগাযোগ করুন। দ্রুত অভিযোগ জানালে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
