July 31, 2026
indus (2)

অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম অবকাঠামো সংস্থা ইনডাস টাওয়ার্স। সংস্থার সিএসআর কর্মসূচি ‘প্রগতি’-র আওতায় চরাইদেও, শিবসাগর ও জোরহাট জেলার প্রায় ১,১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।

সোনারি ও তেওকে আয়োজিত এই কর্মসূচিতে শুকনো খাদ্য, ওয়াশ ও চিকিৎসা সামগ্রীসহ বিশেষ ত্রাণ কিট বিতরণ করা হয়। গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া মহিলা এবং ছয় মাস থেকে দুই বছর বয়সি শিশুদের জন্যও আলাদা কিট দেওয়া হয়েছে। ইনডাস টাওয়ার্সের নর্থ ইস্ট অ্যান্ড অসম (এনইএসএ) সার্কেলের সিইও রাজেন্দ্র গুরুং বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এবং উত্তর-পূর্ব ভারতের মানুষের পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ।

ত্রাণ বিতরণে সংস্থার কর্মীরাও সরাসরি অংশ নেন। এর আগে অরুণাচল প্রদেশের বন্যাকবলিত এলাকাতেও একই ধরনের সহায়তা পৌঁছে দিয়েছিল ইনডাস টাওয়ার্স। স্থানীয় অংশীদারদের সহযোগিতায় নর্থইস্ট অ্যাফেক্টেড এরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এনইএআইডি) এই ত্রাণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *