September 7, 2026
tripura map 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ। এই দেশের অধিকাংশ জনগণের জীবনধারা, অর্থনৈতিক অবকাঠামো এবং রোজীরুটিই নির্ভর করে কৃষির উপর। ফলস্বরূপ দেশের সরকার পক্ষও কৃষকদের উন্নতি এবং দেশ ও রাজ্যগুলির উন্নয়নের জন্য কৃষকদের জন্য বিভিন্ন সময়ে একাধিক বিভিন্ন প্রকল্প গ্রহণ করে চলছে এবং তার পূর্ণ বাস্তবায়নও করে চলছেন।

২০১৪-১৫ সাল থেকে বাস্তবায়িত ‘মৃত্তিকা স্বাস্থ্য ও উর্বরতা প্রকল্প’-এর অধীনে সারের সুষম ব্যবহার,’সয়েল হেলথ কার্ড’ (এসএইচসি) তৈরি করা এবং এসএইচসি ফসলের উৎপাদনশীলতা বাড়াতে, চাষের খরচ কমাতে এবং মজবুততার সহিত কৃষিকাজকে উৎসাহিত করতে সাহায্য করে। এরফলে এখন পর্যন্ত ২৬.০৯ কোটি ‘সয়েল হেলথ কার্ড’ তৈরি করে কৃষকদের প্রদান করা হয়েছে।

সেইসাথে সারাদেশে ১৩০৬২৭টি কৃষক প্রশিক্ষণ, ৭.১৭ লক্ষ প্রদর্শনী এবং মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের সুপারিশের উপর ৭৪২৫টি কৃষক মেলা এবং কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। সেইসাথে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন কেন্দ্রীয় মন্ত্রীসভা কর্তৃক অনুমোদিত হওয়ার পর এনএমএনএফ খামারে উৎপাদিত উপকরণ ব্যবহার করে রাসায়নিক-মুক্ত, প্রকৃতি-ভিত্তিক চাষাবাদ পদ্ধতিকে উৎসাহিত করার পাশাপাশি এই প্রকল্পের অধীনে ২৩.১৩ লক্ষ কৃষক নিবন্ধিত হয়েছেন এবং ১১.৪৪ লক্ষ হেক্টর এলাকা এর আওতায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *