বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে অসমের বন্যায় বিভিন্ন ইউটিউবার ত্রাণ সংগ্রহ করেছিল। এর মধ্যে ৭২ ইউটিউবারকে যাচাই করবে অসম সরকার যে তাঁরা সংগৃহীত ত্রাণসামগ্রী এবং অর্থ সত্যিই বন্যাত্রাণে কাজে লাগিয়েছিলেন কি না। বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বলেন, অসম সহ গোটা ভারতে এমনকি বিদেশেও বিভিন্ন ইউটিউবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করেছে। কিন্তু সেই ত্রাণ এবং অর্থ বন্যার্ত মানুষের কাছে যথাযথভাবে পৌঁছেছে কি না সেটা যাচাই করা হবে। এরকম ৭২ ইউটিউবারকে আমরা চিহ্নিত করেছি, জানিয়েছেন।
ইউটিউবার সময় গগৈয়ের প্রশংসা করে হিমন্ত বলেছেন, দুর্দান্ত কাজ করেছে সময় গগৈ। এই ৭২ ইউটিউবারকে আমরা জিজ্ঞেস করব ত্রাণ কোথায় দেওয়া হয়েছে, যাতে একই মানুষ দুবার ত্রাণ না পায় সেটা নিশ্চিত করতে হবে, বলেন হিমন্ত। এইসঙ্গে তিনি বলেন, ইউটিউবাররা ভালো কাজ করেছেন, তাঁদের সম্মান জানিয়ে একটা গামোছা দেওয়ার জন্যও তালিকা জরুরি।
