September 5, 2026
SIL 2

বন্যাবিধ্বস্ত নেপালে ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছেছেন অভিনেতা সোনু সুদ। ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর সদস্যদের সঙ্গে কাঠমান্ডুতে গিয়ে তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং খাদ্য, কম্বল-সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।

তবে নেপালে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। এক সাংবাদিক তাঁর এই উদ্যোগকে ‘মার্কেটিং’ বলে আক্রমণ করেন। পাল্টা অবশ্য কোনও রকম ক্ষোভ না দেখিয়ে সোনু সুদ বলেন, “আপনি ভালো মানুষ, ভাই! নেপালে চলে আসুন, আমরা দুই ভাই মিলে একসঙ্গে কাজ করব।”

অভিনেতা জানান, শুধু চলতি মাসেই নয়, নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী মাসগুলিতেও ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাবেন। তাঁর এই মানবিক জবাবে প্রশংসায় ভাসছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *