জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত, অবশেষে নেওয়া হলো পদক্ষেপ। ত্রিপুরা রাজ্যে রাজ্য স্তরের মাদক নিষ্পত্তি কমিটি (এসএলডিডিসি) বোধজংনগর শিল্পাঞ্চলে ৪৫১টি মামলার সাথে সম্পর্কিত সাইকোট্রপিক পদার্থের বিচার-পূর্ব নিষ্পত্তি সম্পন্ন করেছে।
এই নিষ্পত্তি কার্যক্রমটি কমিটির চেয়ারম্যান, ত্রিপুরার আইজিপি (আইন ও শৃঙ্খলা) শ্রী মনচক ইপ্পার, আইপিএস, এবং এসপি (সাইবার ক্রাইম) শ্রী নবদ্বীপ জামাতিয়া, আইপিএস ও এসপি (মাদকদ্রব্য দমন) শ্রীমতি পিয়ামধুরী মজুমদারের উপস্থিতিতে সম্পন্ন করা হয়।
এই কার্যক্রম চলাকালীন, কমিটি নির্ধারিত আইনি পদ্ধতি অনুসারে ১০,৯৩২.২৩ কেজি গাঁজা, ৪০,৯৭৮ বোতল কাফ সিরাপ, ১,৭৬,৪৪১টি ট্যাবলেট সহ ১,৮৮৯.৫৭ গ্রাম হেরোইন ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮,৯৯,৯৯,৮৭৮ (প্রায় ৯ কোটি) টাকা।
