April 19, 2026
tripura map

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই সন্ত্রাসের ঘটনা বাড়ছে বলে অভিযোগ শাসকদল বিজেপির।

ঘটনাটি ঘটেছে ২৭ নং পূর্ব মহুরিপুর-ভুরাতলী এডিসি আসনের অন্তর্গত হার্বাতলী এডিসি ভিলেজের কুশল চন্দ্র পাড়ায়। রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ একদল উশৃঙ্খল মথা সমর্থক বিজেপি কর্মী মলিন ত্রিপুরার উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনি।

আহত মলিন ত্রিপুরাকে প্রথমে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। উল্লেখ্য, গত ৩ এপ্রিল একই এলাকায় বিজেপির একটি নির্বাচনী জনসভা বানচাল করার অভিযোগও উঠেছিল। সেই সময় প্রচার গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *