অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি কার্য। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, তাই এবার শুরু হয়েছে দখল করা জমি উদ্ধারের কাজ। অসমের বেহালি সংরক্ষিত বনাঞ্চলের ৪০০ বিঘা জমি উদ্ধারে বদ্ধপরিকর অসম সরকার। অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে এই বনাঞ্চলের জমি নিয়ে দুটি রাজ্যের মতবিরোধ চলছে।
বেহালির পরিস্থিতি খতিয়ে দেখেছেন অসমের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সহ অসম পুলিশ ও সমাজকর্মীদের একাংশ। বেহালির আন্তঃরাজ্য সীমান্তে অনেকটা জমিতে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে। স্যাটেলাইটের ছবি, ড্রোন সার্ভে করে গত ছয় মাসে দেখা গেছে যে অন্তত বেহালি সংরক্ষিত বনাঞ্চলের ৪০০ হেক্টর জমি বেদখল এবং সেখানকার গাছপালা ক্ষতিগ্রস্ত, দাবি জয়ন্ত মল্ল বরুয়ার।
বেহালির বাসিন্দাদের অভিযোগ অরুণাচল প্রদেশের দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায়। অসমের বনমন্ত্রী বলেন, অসম পুলিশ এবং ফরেস্ট ব্যাটেলিয়ন সংঘর্ষপূর্ণ এলাকায় কড়া নজর রাখবে। জয়ন্ত মল্ল বরুার মতে, কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেজন্যই সেখানে কোনও গন্ডগোল হলে প্রশাসনের পৌঁছতে দেরি হয়। ৪০০ বিঘা জমি দ্রুত উদ্ধার এবং সেখানে ফের গাছ রোপণের নির্দেশ বনমন্ত্রীর।
