অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন এলাকায় চলছে এই কাজ। ত্রিপুরা পুলিশ, সোনামুড়া থানার অন্তর্গত ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ইউএনসি নগর ৩ নং ওয়ার্ড এলাকায় এক নেশা কারবারির বাড়িতে তল্লাশী চালায়।
তল্লাশী চলাকালীন সময়ে ১৪৬ বোতল নিষিদ্ধ এসকুফ কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং আইনের বিধিমালা অনুযায়ী সমস্ত কার্য সম্পন্ন করে সোনামুড়া থানায় এনডিপিএস আইনে একটি মামলা রজ্জু করা হয়, জানিয়েছেন উক্ত থানার পুলিশ আধিকারিক তাপস দাস। সেইসাথে তিনি এও উল্লেখ করেন, বাড়ির মালিককে আটক করা হয়েছে।
পাশাপাশি কালাপানিয়া এলাকা থেকে আরেকজন নেশা কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এগুলি মজুত রাখা হয়েছিল ও আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আরও বিস্তারিত জানার লক্ষ্যে একাধিক এজেন্সি জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পরিশেষে তিনি এও জানিয়েছেন, আটককৃত সামগ্রীর বাজার মূল্য আনুমানিক প্রায় ১.৫ লক্ষ টাকা।
