July 24, 2026
star health

বর্ষাকালে ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর সহ সংক্রামক রোগের প্রকোপ বাড়ায় অসমে বিশেষ উদ্যোগ নিয়েছে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স। সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে  অসমে  জ্বর ও সংক্রামক রোগের ক্ষেত্রে হোম হেলথকেয়ারের ব্যবহার ১৬ গুণ বেড়েছে। পাশাপাশি, ভার্চুয়াল ওপিডি পরিষেবার চাহিদাও বাড়ছে।

স্টার হেলথের পলিসিধারীরা ‘টক টু স্টার’ (৭২০০ ২২২ ৩৩৩) নম্বরে ফোন করে হোম হেলথকেয়ার ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহায়তা পাবেন। অন্যদিকে, সাধারণ মানুষ স্টার হেলথ কাস্টমার অ্যাপ-এর মাধ্যমে ২৪ ঘণ্টা বিনামূল্যে ভার্চুয়াল ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এবিষয়ে স্টার হেলথের উত্তর-পূর্বাঞ্চলের বিজনেস হেড অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, বর্ষাকালে শিশু, প্রবীণ ও হাসপাতালে যেতে অসুবিধা হয় এমন রোগীদের দ্রুত চিকিৎসা পরামর্শ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

এনএসও-র তথ্য অনুযায়ী, আসামে বেসরকারি হাসপাতালে চিকিৎসার গড় খরচ গ্রামে ৫২,৭৬৬ এবং শহরে ৭৯,৪০৬ টাকা। এই ব্যয় কমাতে সংস্থা আনলিমিটেড টেলিকনসালটেশন, টক টু স্টার এবং ক্যাশলেস হোম হেলথকেয়ার পরিষেবা দিচ্ছে। এছাড়া, পলিসি না থাকলেও স্টার হেলথ কাস্টমার অ্যাপ-এ নিবন্ধন করে ২৪x৭ ফ্রি ভার্চুয়াল ওপিডি পরিষেবার সুবিধা নেওয়া যাবে। সংস্থার পরামর্শ, বর্ষাকালে জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *