July 8, 2026
SIL 3

পপতারকা রিহানার আন্তরিকতায় মুগ্ধ নেটপাড়া। একটি সুপারমার্কেটে ক্যানসার আক্রান্ত এক মহিলা অনুরাগীর সঙ্গে তাঁর আন্তরিক কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসতেই তা সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা গিয়েছে, কেনাকাটার সময় ওই অনুরাগী রিহানার কাছে একটি ছবি তোলার অনুরোধ জানান। নিজের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যানসারের চিকিৎসার কারণে তাঁকে ভালো দেখাচ্ছে না। উত্তরে রিহানা তাঁকে কাছে টেনে নিয়ে বলেন, “তোমাকে মোটেও খারাপ দেখাচ্ছে না।” এরপর হাসিমুখে তাঁর সঙ্গে ছবি তোলেন।

কথোপকথনের সময় জানা যায়, অনুরাগীর নামও রবিন, যা রিহানার আসল নাম ‘রবিন রিহানা ফেন্টি’র সঙ্গে মিলে যায়। পরে চিকিৎসার কারণে চুল পড়ে যাওয়া ও নিজের চেহারা নিয়ে অনুরাগীর অনিশ্চয়তার কথা শুনে রিহানা তাঁকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “নিজেকে কখনও ছোট করে দেখবে না। তুমি যেমন আছ, তেমনই দুর্দান্ত।”

রিহানার এই মানবিক আচরণে আবেগাপ্লুত হন অনুরাগী। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পপতারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *