May 9, 2026
Screenshot 2026-05-05 130545

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে, চারিদিকে বিকশিত হচ্ছে পদ্মফুল। একাধিক জায়গায় জয় হচ্ছে বিজেপির। এরই মাঝে কংগ্রেস বিধায়ক গোপাল রায় এবং বিধায়ক বীরজিত সিনহার সম্ভাব্য দলবদলকে কেন্দ্র করে। বৃহস্পতিবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে মন্ত্রী রতন লাল নাথ জানান, খুব শীঘ্রই এই দুই নেতা বিজেপিতে যোগ দেবেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। তবে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি তিনি। রতন লাল নাথের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

গোপাল রায় ও বীরজিত সিনহার বিজেপিতে যোগদান রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দুই নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *