জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশ বা রাজ্যের বিকাশের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নতির বিশেষ কাজ করে চলছে ত্রিপুরা সরকার এক্ষেত্রে রাজ্যে উচ্চশিক্ষার উন্নতির জন্য সরকার একাধিক-ভাবে চিন্তাভাবনায় নব নব বিভিন্ন ধরনের প্রকল্প সংযোজন করে চলছে।
বর্তমানে বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কলেজগুলিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের আধুনিক বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও হাতে কলমে গবেষণার পরিবেশ তৈরি করতে ‘কলেজ বায়োটেক ক্লাব’ গঠন করা হয়েছে। রাজ্য বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাসের আনিত এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের উচ্চ-শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ।
সাথে তিনি এও জানান, বর্তমান সময়ে উচ্চশিক্ষায় গবেষণাকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে। সেইসাথে ১৭টি কলেজে বায়োটেক ক্লাব গঠন,সেমিনার, কর্মশালা, বক্তৃতা, ক্ষেত্র পরিদর্শন, সামাজিক সমীক্ষা, ল্যাবরেটরি-ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা, ক্ষেত্র সমীক্ষা, ইলেকট্রনিক প্রযুক্তি এবং ডেস্কটপ পাবলিশিং প্রকল্প-ভিত্তিক ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
