একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, মানা হয়নি নিয়ম। তাই এবার কড়া নির্দেশ দিলো রাজ্য সরকার। ডাক্তার বাবুদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে জনগণের কাছে যে বার্তা দিতে চাইছেন তা জনগণের কোন কাজে আসবেনা। বরং কিছু কিছু স্ট্রিক সিদ্ধান্ত নিন যাতে ডিউটি চলাকালীন সময়ে কোন প্রকার সুযোগ না পায়। এতে করে পড়াশোনা, রোগী এবং সমস্ত দিক দিয়ে এর প্রভাব পড়বে। এটা জন কল্যাণে নয়।
আমার আবেদন থাকবে সরকারের কাছে অনুগ্রহ করে একটু বিবেচনার মধ্যে আনবেন। এখন সরকার নোটিফিকেশন দিয়েছে, এখনও কার্যকর হয়নি, নোটিফিকেশনের সময় যদি মনে করেন আমার কথাগুলির মধ্যে একটু যুক্তিযুক্ততা রয়েছে তাহলে নজর দেবেন।
রাজ্য মন্ত্রীসভা এজিএমসি ও জিবিপি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা (মেডিক্যাল অফিসার) এখন থেকে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমনটাই মত ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সেইসাথে তিনি এও বলেন, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনুন এতে করে লাভবান হবে চিকিৎসা নিতে আসা রোগীরা।
