April 24, 2026
tripura map 4

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার রাজ্যের এডিসি সাধারণ নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণ পর্বে প্রায় ৮১ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান। তাঁর মতে, চূড়ান্ত হিসাবে ভোটের হার আরও ৩-৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উল্লেখ্য, ২০২১ সালের এডিসি নির্বাচনে ভোটের হার ছিল প্রায় ৮২ শতাংশ।

রাজীব ভট্টাচার্য এদিন নির্বাচনকে ঘিরে দায়িত্ব পালনকারী আধিকারিক, ভোটকর্মী, নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগকারী সাধারণ ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তিনি। নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতি কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *