June 24, 2026
আয়োজিত হলো সভার

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সমাজের অনৈতিকর কার্য রোধ করতে সিদ্ধান্ত মতোই অনুষ্ঠিত হলো সভা, বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাঞ্চনমালায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চনমালা বাজার সংলগ্ন কমিউনিটি হল প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

সাংবাদিক সমরজীৎ চৌধুরীর উদ্যোগে এবং কাঞ্চনমালা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, সাংবাদিক ও উদ্যোক্তা সমরজীৎ চৌধুরী এবং কাঞ্চনমালা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি পিন্টু রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বিকাশ দাস ও মিতা দাসসহ কাঞ্চনমালা এসবি স্কুল এবং লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। সভায় বক্তারা বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া বার্তা দেন। ঝর্না দেববর্মা ও মনচাক ইপ্পার তাদের বক্তব্যে বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ হলেও অসচেতনতার কারণে সমাজে এখনও এর প্রবণতা রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *