September 8, 2026
tripura map 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশের কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও ভোজ্য তেল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং ভারতকে ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভর করে তোলার জন্য কেন্দ্র সরকারের ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস প্রকল্প ধীরে ধীরে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার ভূমিকা পালন করে চলছে।

উত্তর – পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমায় এই প্রকল্প ইতিমধ্যেই আশানুরূপ ফল দিতে শুরু করেছে। সরকারি সহায়তা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নতুন আয়ের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি বর্তমানে তেলিয়ামুড়া কৃষি মহকুমায় NMEO প্রকল্পের আওতায় ২২৫ হেক্টর জমিতে ২৫০ জনেরও বেশি কৃষক ভোজ্য তেল জাতীয় ফসলের চাষ করছেন।

শুধু চাষে উৎসাহিত করাই নয়, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ, উন্নতমানের বীজ নির্বাচন, ফসল ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক চাষাবাদের বিভিন্ন কৌশল সম্পর্কেও সহায়তা প্রদান করার কাজ চলছে। ফলে প্রকল্পটি স্থানীয় কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো দেশে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি করা এবং আমদানির ওপর নির্ভরশীলতা কমানো। ভবিষ্যতে কেবলমাত্র ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়ায় নয়, উত্তর-পূর্ব ভারতেরও একটি গুরুত্বপূর্ণ ভোজ্য তেল উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *