August 3, 2026
SIL 1

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। রাজ্যে বৃষ্টি ও দুর্যোগজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন সাত জন। সোমবার এই তথ্য জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন।

মুখ্যমন্ত্রী জানান, কোট্টায়াম জেলায় বৃষ্টিজনিত দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে এক শিশুও রয়েছে। পুঞ্জরে দু’জন, এর্নাকুলামে দু’জন এবং মালাপ্পুরমে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যত্র আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্যোগ মোকাবিলায় রাজ্যজুড়ে ত্রাণশিবির খোলা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ৩১৬টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ১১ হাজার ১৮ জন ঘরছাড়া মানুষ।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ অগাস্ট পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি চলতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সমুদ্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। কেরল উপকূলে ২.৭ থেকে ৩.৫ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে কেরল, কর্নাটক ও লাক্ষাদ্বীপ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *