June 20, 2026
AAJ 1

আগামী রবিবার নৌসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ। অন্তর্ভুক্ত হতে যাওয়া তিনটি জাহাজ হলো স্টেলথ ফ্রিগেট ডুনাগিরি, হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ আইএনএস সংশোধক এবং অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস অগ্রয়। প্রতিটি জাহাজই আধুনিক প্রযুক্তি ও বিশেষ সামরিক সক্ষমতায় সমৃদ্ধ।

নৌসেনার বিবৃতি অনুযায়ী, এই তিনটি জাহাজ সমুদ্রযুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ ও অ্যান্টি-সাবমেরিন অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই জাহাজগুলির নকশা তৈরি করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এবং নির্মাণের দায়িত্বে ছিল কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।

সূত্রের খবর, এই তিনটি জাহাজ তৈরি করার মাধ্যমে ‘আত্মনির্ভর ভারত’ লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় উপকরণের ৭৫ শতাংশেরও বেশি দেশেই তৈরি হয়েছে। এছাড়া ২০০টির বেশি ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এই প্রকল্পে অংশ নিয়েছে। ফলে দেশে অনেক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। নৌসেনার মতে, এই তিনটি যুদ্ধজাহাজ যুক্ত হওয়ায় ভারতের সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *