June 27, 2026
cm sangma

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মেঘালয় পুলিশের কার্যক্ষমতা, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং চলাচলের সুবিধা আরও শক্তিশালী করতে নতুন গাড়ির বহর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা।

শিলংয়ের গল্ফলিঙ্কে পুলিশ অফিসার্স মেসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই নতুন বহরের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয় পুলিশের ডিজিপি, শীর্ষ সরকারি আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ কর্মীরা। জানা গিয়েছে, মেঘালয় পুলিশের জন্য মোট ৯৫টি নতুন গাড়ি সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ৭৯টি গাড়ি কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট পুলিশ স্কিম’-এর আর্থিক সহায়তায় কেনা হয়েছে। নতুন বহরে রয়েছে ২০টি মারুতি জিমনি, ১৯টি টাটা ট্রুপ ক্যারিয়ার ট্রাক, পাঁচটি মহীন্দ্রা মিনি ট্রাক, ২০ জন বহনক্ষমতার ১৯টি বাস, ২৪ জন বহনক্ষমতার ১০টি বাস, ৩৬ জন বহনক্ষমতার আটটি বাস এবং সিআইডি শাখার জন্য আটটি টাটা যোদ্ধা গাড়ি। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কেনা এই গাড়িগুলি রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশের দ্রুত মোতায়েন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *